কম্পিউটার সমস্যা ও তার সমাধান পর্ব-4
আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর
রহমতে সবাই ভাল আছেন।
![]() |
| কম্পিউটার সমস্যা |
– সমাধান : আপনার Windows XP Servise Pack 2-এর সব ফাংশন সঠিকভাবে ইনস্টল হয়নি বলে এ ধরনের সমস্যা হচ্ছে। আপনি নতুন করে অপারেটিং সিস্টেম এবং গ্রাফিকস কার্ডের ড্রাইভার সঠিকভাবে ইনস্টল করুন।
সমস্যা : আমি কম্পিউটারে ফায়ারফঙ্ ব্রাউজার ব্যবহার করি। কিন্তু কিছুদিন ধরে একসঙ্গে কয়েকটি ওয়েবপেইজ চালু করতে গেলে ফায়ারফঙ্ হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এমনকি মাঝে মাঝে কম্পিউটার হ্যাং হয়ে যায়।
-সমাধান : আপনাকে ফায়ারফক্সের সর্বশেষ সংস্করণের ভার্সণ ব্যবহার করতে হবে পাশাপাশি ভাল মানের এন্টিভাইরাস ব্যবহার করুন।
সমস্যা : ইন্টারনেট ব্যবহারের সময় কম্পিউটারের হার্ডডিস্ক থেকে কোনো ফাইল মেইলে অ্যাটাচ করা যায় না। তবে মেইল থেকে ফাইল হার্ডডিস্ক ডাউনলোড করা যায়।
– সমাধান : আপনার ব্রাউজারটিতে সমস্যা রয়েছে। আপনি হালনাগাদ সংস্করণের ব্রাউজার ব্যবহার করুন। এ ছাড়া সব সময় দ্রুতগতির ইন্টারনেট সংযোগ ব্যবহার করার চেষ্টা করুন।
সমস্যা : কম্পিউটারে পেনড্রাইভ প্রবেশ করালেই কম্পিউটার হ্যাং হয়ে যায়। আমি কম্পিউটারে হালনাগাদ সংস্করণের অ্যান্টিভাইরাস ব্যবহার করি এবং নিয়মিত কম্পিউটার ও পেনড্রাইভ ভাইরাস স্ক্যান করি।
– সমাধান : আপনি যে অ্যান্টিভাইরাস ব্যবহার করছেন তা আপনার কম্পিউটারে থাকা ভাইরাসকে প্রতিরোধ করতে পারছে না। অন্য প্রতিষ্ঠানের অ্যান্টিভাইরাস ব্যবহার করে কম্পিউটার এবং পেনড্রাইভ ভাইরাসমুক্ত করুন। সমাধান না হলে নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করুন।
সমস্যা : কম্পিউটারে কোনো ওয়ার্ড ফাইল তৈরির পর সেভ করলে একটির বদলে দুটি ফাইল সেভ হয়। পরবর্তী সময়ে ফাইলটি ব্যবহার করতে গেলে কম্পিউটার হ্যাং হয়ে যায়।
– সমাধান : ভাইরাসের কারণে আপনার ওয়ার্ড ফাইলে একাধিক ফাইল সেভ হচ্ছে। হালনাগাদ সংস্করণের লাইসেন্সকৃত অ্যান্টিভাইরাস ব্যবহারের পাশাপাশি আপনি নতুন করে অফিস ইনস্টল করুন।
সমস্যা : আমার কম্পিউটারে অ্যাডোবি ইলাস্ট্রেটর ১০.০ সংস্করণের সফটওয়্যার ব্যবহার করি। কিন্তু সফটওয়্যারটি একবার আনইনস্টল করলে আর ইনস্টল করা যায় না। পরবর্তী সময়ে আমাকে আবার নতুন করে উইন্ডোজ সেটআপ দিতে হয়।
– সমাধান : পিসিতে অপারেটিং সিস্টেম ইনস্টল করার সময় লক্ষ করবেন কোনো ফাইল যেন মিসিং না হয়। ইলাস্ট্রেটর আনইনস্টল করার সময় দেখতে সম্পূর্ণভাবে আনইনস্টল হয়েছে কি না।
সমস্যা : আমার ল্যাপটপে উইন্ডোজ এঙ্পি ইনস্টল করার সময় সাউন্ড ড্রাইভার সঠিকভাবে ইনস্টল হলেও সাউন্ড আসে না। আমি আগে উইন্ডোজ ৭ ব্যবহার করতাম।
– সমাধান : অনেক ল্যাপটপে নরম্যাল এঙ্পি সঠিকভাবে কাজ করে না, সে ক্ষেত্রে আপনাকে আপডেট উইন্ডোজ ব্যবহার করতে হবে। আপনি আবার উইন্ডোজ ৭ ইনস্টল করে দেখুন।
সমস্যা : কম্পিউটারে কাজ করার সময় কোনো ফাইল সেভ করতে অনেক বেশি সময় প্রয়োজন হয়। মাঝেমধ্যে কম্পিউটার রিস্টার্ট হয়ে যায় এবং কয়েকবার চেষ্টার পর কম্পিউটার চালু করা যায়।
– সমাধান : আপনি ডিস্ক ক্লিনআপ ব্যবহার করে পিসিটি থেকে অপ্রয়োজনীয় ফাইলগুলো মুছে ফেলুন। সম্ভব হলে পিসিটি আপডেট করে নিন। পাওয়ার সাপ্লাই পরিবর্তন করে নিন।
সমস্যা : কম্পিউটারে পেনড্রাইভ প্রবেশ করালেই কম্পিউটার হ্যাং হয়ে যায়। আমি কম্পিউটারে হালনাগাদ সংস্করণের অ্যান্টি-ভাইরাস ব্যবহার করি এবং নিয়মিত কম্পিউটার ও পেনড্রাইভ ভাইরাস স্ক্যান করি।
– সমাধান : আপনি যে অ্যান্টি-ভাইরাস ব্যবহার করছেন, তা আপনার কম্পিউটারে থাকা ভাইরাসকে প্রতিরোধ করতে পারছে না। অন্য প্রতিষ্ঠানের অ্যান্টি-ভাইরাস ব্যবহার করে কম্পিউটার এবং পেনড্রাইভ ভাইরাসমুক্ত করুন। সমাধান না হলে নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করুন।
সমস্যা : আমার কম্পিউটারে দুটি হার্ডডিস্ক ব্যবহার করা হলেও একটি হার্ডডিস্ক প্রদর্শন করে। তবে হার্ডডিস্ক খুলে আবার সংযোগ দিলে তখন দুটি হার্ডডিস্কই প্রদর্শন করে। কিছুদিন পর আবার একটি হার্ডডিস্ক প্রদর্শন করে।
– সমাধান : কম্পিউটারের একটি হার্ডডিস্কের জাম্পার খুলে দিন। যে হার্ডডিস্কটি প্রদর্শন করে না, এর কেব্ল্গুলো পরিবর্তন করে ভালোভাবে সংযোগ দিন।







0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন