কম্পিউটার টিপস,অনলাইন ইনকাম, মোবাইল টিপস, প্রাকৃতিক ঔষধ, ঔষধী গাছ, ইসলামী জীবন,

Know More

প্রাকৃতিক ঔষধ

সুস্থ থাকতে হলে প্রাকৃতিক ঔষধ খান। নিজে সুস্ থাকুন এবং নিজের পরিবার ও অন্যকে সুস্থ রাখুন ।

কম্পিউটার টিপস

ডেক্সটপ, ল্যাপটপ সহ কম্পিউটারের সকল টিপস এখনে পাবেন।

ঔষধি গাছ

অসামান্য গুণেভরা ঔষধি গাছ

Online Earning

Learning and Earning Tips

ইসলামি জীবন

ইসলামী জীবন ব্যবস্থায় নিজেকে গড়ে তুলেন

শনিবার, ২০ আগস্ট, ২০১৬

এলার্জি থেকে চিরতরে মুক্তির উপায়

এলার্জি থেকে চিরতরে মুক্তির উপায় 

এলার্জি

এলার্জি


আমাদের দৈনন্দিন জীবনে এলার্জি একটি জটিল সমস্যা। এলার্জি কতটা ভয়ংকর সেটা ভুক্তভোগী যে সেই জানে। উপশমের জন্য কতজন কত কি না করেন। এবার প্রায় বিনা পয়সায় এলার্জিকে গুডবাই জানান আজীবনের জন্য। যা করতে হবে আপনাকে -

১) ১ কেজি নিম পাতা ভালো করে রোদে শুকিয়ে নিন।

২) শুকনো নিম পাতা পাটায় পিষে গুড়ো করুন এবং সেই গুড়ো ভালো একটি কৌটায় ভরে রাখুন।

৩) এবার ইসব গুলের ভুষি কিনুন। ১ চা চামচের তিন ভাগের এক ভাগ নিম পাতার গুড়া ও এক চা চামচ ভুষি ১ গ্লাস পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখুন।

৪) আধা ঘন্টা পর চামচ দিয়ে ভালো করে নাড়ুন।

৫) প্রতি দিন সকালে খালি পেটে, দুপুরে ভরা পেটে এবং রাত্রে শোয়ার আগে খেয়ে ফেলুন। ২১ দিন একটানা খেতে হবে।

৬) কার্যকারীতা শুরু হতে ১ মাস লেগে যেতে পারে। ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে এবং এরপর থেকে এলার্জির জন্য যা যা খেতে পারতেন না যেমন- হাঁসের ডিম, বেগুন, গরু, চিংড়ি সহ অন্যান্য খাবার খেতে পারবেন।
Share:

তেঁতুল এর উপকারিতা !

 তেঁতুল এর উপকারিতা !


তেঁতুল

তেঁতুল



তেঁতুল খেলে রক্ত পানি হয়ে যায় এমন ধারণা অনেকে করেন তবে সেটা ভুল। এটা ছেলেদের ও উপকার করে মেয়েদেরও করে। তবে কোন এক অজানা কারণে এটা অন্য প্রানী যেমন ষাঁড়ের যৌন ক্ষমতা কমাতে এটা ব্যাবহৃত হয়। তবে গবেষনায় দেখা যায় তেঁতুল পুরুষ মানুষের যৌন ক্ষমতা আরো বৃদ্ধি করে।

Share:

নিমপাতার অজানা উপকারিতা

নিমপাতার অজানা ৬ উপকারিতা



নিমপাতার উপকারিতা
নিমপাতা


নিম গাছ পরিবেশের জন্য খুবই উপকারী। নিম গাছের প্রতিটা অংশ- শিকড়, বাকল, আঠা, পাতা, ফল, ডাল, বীজ এবং বীজের তেল ভেষজ ওষুধ হিসেবে ব্যবহার হয়। নিমে ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, জ্বর ও বেদনানাশক এবং অ্যান্টি ডায়াবেটিক, রক্ত পরিষ্কারক ও স্পারমিসাইডাল উপাদান আছে। এসব ছাড়াও নিমের পাতায় লুকিয়ে আছে আরো কিছু ওষুধিগুন। যা রুপচর্চায় এবং স্বাস্থ্যর জন্য খুব উপকারী। চলুন জেনে নেয়া যাক নিমপাতার গুনাবলীগুলো।



Share:

ইসুবগুলের ভুষির স্বাস্থ্য উপকারিতা

ইসুবগুলের ভুষির স্বাস্থ্য উপকারিতা


ইসুবগুল
ইসুবগুল



অনলাইন ডেস্ক: Plantago ovata নামক উদ্ভিদের বীজ হচ্ছে ইসুবগুল। একে ইসুবগুলের ভুষিও বলা হয় এবং এটি জলগ্রাহি। ইন্ডিয়া ও পাকিস্তানে এই উদ্ভিদের চাষ করা হয়। ইসুবগুলে ৭০% দ্রবণীয় এবং ৩০% অদ্রবণীয় ফাইবার থাকে। ইসুবগুলের ভুষি শুধু পরিপাকতন্ত্রের জন্যই উপকারী নয় এর আরো অনেক স্বাস্থ্য উপকারিতা আছে। আজ তাহলে ইসুবগুলের ভুষির সেই উপকারিতাগুলোর কথাই জেনে নিই চলুন।



Share:

শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬

তুলসীপাতার ৭ স্বাস্থ্য উপকারিতা

তুলসীপাতার ৭ স্বাস্থ্য উপকারিতা

তুলসীপাতা

তুলসীপাতা




তুলসীপাতাকে ভেষজের রানী বলা হয়। প্রতিদিন তুলসীপাতা সেবন করার অভ্যাস স্বাস্থ্যের জন্য উপকারী। সহজলভ্য এই পাতাটি মাথাব্যথা থেকে শুরু করে ক্যানসারের মতো রোগও প্রতিরোধ করে থাকে। প্রতিদিন একটি তুলসী পাতা আপনাকে দূরে রাখবে ৭ টি অসুখ থেকে। আসুন জেনে নিই তুলসীপাতার ৭ স্বাস্থ্য উপকারিতা-

বিস্তারিত 

Share:

জিরা খেয়ে ঝরিয়ে ফেলুন মেদচর্বি

জিরা খেয়ে ঝরিয়ে ফেলুন মেদচর্বি

জিরা

জিরা



রান্নায় জিরার ব্যবহার নিয়ে নতুন করে কিছু বলার নেই। শুধুই যে রান্নায় সুগন্ধের জন্য জিরা ব্যবহার হয়, তা কিন্তু নয়। স্বাস্থ্যের কথা ভেবেও আমরা রান্নায় জিরা দিই। স্পাইসি এই মশালা যে আপনার শরীর থেকে বাড়তি মেদ ঝরাবে, সে খোঁজ কি রাখেন? হাতের কাছে ক্যালেন্ডার নিয়ে শুধু কয়েকদিন গোল্লা পাকান। আর দেখুন কী হয়।




Share:

গ্যাস্ট্রিক দূর করার ঘরোয়া কৌশল

গ্যাস্ট্রিক দূর করার ঘরোয়া ১০ কৌশল




পৃথিবীর সকল মানুষ জীবনের কোন না কোন সময় অম্লতা বা অ্যাসিডের প্রতিপ্রবাহতে ভুগেছেন। কিছু ক্ষেত্রে, অনেকের এই সমস্যা প্রতিদিনের। এমনকি অনেকে এই সমস্যার সাথে প্রতিদিন লড়াই করে।



অতিরিক্ত খাবার গ্রহণ, মসলাযুক্ত খাবার, মদ অথবা ক্যাফেইন জাতীয় খাবার গ্রহনের ফলে এই অম্লতার সৃষ্টি হয়। এতে অনেক সময় বুকে জ্বালা-পোড়ার সৃষ্টি হয়। বিভিন্ন ডাক্তারি ঔষধ থাকলেও এ থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়া যায় না। তাই প্রাকৃতিক উপায়ে এ থেকে প্রতিকার পেতে হবে।

এখানে কিছু উপায় জানানো হল, এতে আপনি প্রাকৃতিক উপায়ে গ্যাস্ট্রিকের সাথে লড়াই করতে পারবেন।

১. নারিকেলের পানি গ্যাস্ট্রিকের ব্যথা দূর করে বুকের জ্বালা-পোড়া দূর করতে পারে।

২. ক্যাফেইন জাতীয় সকল পানীয় পরিহার করে সবুজ চা বা ভেষজ পানীয় পান করার অভ্যাস করুন।

৩. প্রতিদিন এক গ্লাস দুধ অবশ্যই পান

৪. আপনি যদি ধূমপায়ী হয়ে থাকেন, তাহলে অবশ্যই ধূমপান বন্ধ করুন।




৫. আপনার খাদ্যতালিকা থেকে ঝাল ও মসলাযুক্ত খাবার ত্যাগ করুন।

৬. কিছু সময় সময় পরপর খাবার গ্রহণ করুন এবং কম কম করে খাবেন। অনেক সময় না খেয়ে থাকার ফলে গ্যাস্ট্রিকের সৃষ্টি হয়।

৭. পুদিনা পাতা প্রাকৃতিকভাবে পেট ঠাণ্ডা করতে পারে। পানিতে পুদিনা পাতা ভাল করে সেদ্ধ করে নিন। প্রতিবার খাওয়ার পর এক গ্লাস পুদিনা পাতার রস পান করুন।

৮. বুকে ব্যথা দূর করার জন্য লবঙ্গের ব্যবহার করতে পারেন। একটি লবঙ্গ মুখে দিতেই বুঝতে পারবেন এর কার্যকারিতা।

৯. খাদ্যতালিকায় মটরশুটি , কুমড়া , বাঁধাকপি , গাজর এবং পেঁয়াজ যোগ করুন।

১০. রাতে ঘুমাতে যাবার অন্তত ২ থেকে ৩ ঘণ্টা আগে রাতের খাবার গ্রহণ করুন।


Share:

কিডনি

কিডনি ভালো রাখার ৮ উপায়

কিডনি

কিডনি




কিডনি রক্ত ফিল্টার করে, মূত্রের পরিমাণ নিয়ন্ত্রণ করে, হর্মোন উৎপাদন করে৷ এই সব ক্ষেত্রে সমস্যা দেখা দিলে তার অর্থ, কিডনি ঠিকমতো কাজ করছে না। কিডনি ভালো রাখার আট উপায় জেনে নিন-
সচল থাকুন, সক্রিয় থাকুন: খেলাধুলা, হাঁটাচলা, ব্যায়াম হলো ব্লাড প্রেসার কমিয়ে রাখার এবং ডায়াবেটিস রোখার শ্রেষ্ঠ পন্থা৷ ডায়াবেটিস থেকেই কিডনির সমস্যা দেখা দেয়৷ ডায়ালিসিস রোগীদের ৩০ শতাংশ ডায়াবেটিসের রোগী।


ব্লাড সুগার চেক করান: ব্লাড সুগারের লেভেল স্টেডি থাকা চাই৷ উচ্চ ব্লাড সুগার কিডনির ভেতরের ব্লাড ভেসেল’গুলোর ক্ষতি করে, ফলে ঠিকমতো রক্ত পরিশোধন হয় না৷ ব্লাড সুগার ঠিক থাকলে, কিডনিও ভালো থাকে।

ব্লাড প্রেসারের খেয়াল রাখুন: উচ্চ রক্তচাপ কিডনি ফেইলিওর এর দ্বিতীয় প্রধান কারণ৷ দীর্ঘমেয়াদে হাই ব্লাড প্রেসার ব্লাড ভেসেলগুলোর ক্ষতি করতে পারে৷ কিডনির কর্মক্ষমতা অক্ষত রাখার জন্য রক্তচাপ ১৪০-৯০ এর বেশি হলে চলবে না৷ রক্তচাপ কম রাখার জন্য দরকার পড়লে ওষুধ খেতে হবে।

স্বাস্থ্যকর খাবার খাবেন: কথায় বলে ‘ব্যালেন্সড ডায়েট’, মানে ফলমূল, শাকসবজি, ফাইবার ইত্যাদি খেয়ে ওজন ঠিক রাখা প্রয়োজন৷ বেশি মোটা হওয়ার সঙ্গে রক্তের উচ্চচাপ এবং ডায়াবেটিস উভয়েরই যোগ আছে৷ যতো কম সম্ভব লবণ খাওয়া উচিত, কেননা অতিরিক্ত পরিমাণ লবণ কিডনির ক্ষতি করে।



পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন: শরীর থেকে হানিকর পদার্থ ফিল্টার করে বের করার জন্য কিডনির পানি লাগে৷ কাজেই দিনে দেড় থেকে দু’লিটার পানি খাওয়া উচিত।

ধূমপান ছাড়ুন: ব্লাড ভেসেল-এর সবচেয়ে বেশি ক্ষতি করে ধূমপান৷ এছাড়া সাধারণভাবেই ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।

পেইনকিলার বেশিদিন নেবেন না: বহুদিন ধরে ব্যথা কমানোর ওষুধ খেলে কিডনির ক্ষতি হয়৷ আগে থেকেই কিডনির ক্ষতি হয়ে থাকলে, বাজারে কেনা যায়, এমন পেইনকিলার নেওয়াটাও বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে৷ সর্বক্ষেত্রেই ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো।


প্রতি বছর কিডনি চেক করান: বিশেষ করে যারা বেশি ঝুঁকিতে আছেন: যাদের বয়স ষাটের বেশি; যাদের ডায়াবেটিস কিংবা হাই ব্লাড প্রেসার আছে; যাদের মেদ বেশি অথবা যাদের পরিবারের কারও কিডনি ফেইলিওর হয়েছে।

Share:

পুরুষদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির প্রাকৃতিক উপায়

পুরুষদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির প্রাকৃতিক উপায়


অধিকাংশ পুরুষের মধ্যে একটা সমস্যা বেশ প্রকট হয়ে উঠছে। দিন যত যাচ্ছে পুরুষের মধ্যে নপুংসকতা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষের যৌন ইচ্ছা যাচ্ছে ক্রমশ কমে। কাজেই যৌন চাহিদা কমে যাওয়ার আগে থেকে সচেতন হওয়া প্রয়োজন৷ জেনে নিতে পারেন কী করে এই চাহিদা ক্রমশ ক্ষয়মান হচ্ছে৷

হোম রেমেডি পুরুষের এই সমস্যা সমাধানের জন্য এগিয়ে এসেছে৷ তারা যাতে আবার তাদের পূর্ণ যৌন ইচ্ছা ফিরে পায় তার উপায় বার করেছে হোম রেমেডি৷ যাদের মধ্যে এই অসুবিধা সবেমাত্র দেখা দিয়েছে, তাদের ক্ষেত্রে হোম রেমেডি কার্যকরী হতে পারে৷ কিছু কিছু ক্ষেত্রে হোম রেমেডি দ্বারা চিকিৎসা করা যায় কিন্তু সবক্ষেত্রে হোম রেমেডি প্রযোজ্য নয়৷



এবার আসুন জানা যাক যৌন অক্ষমতার প্রথম ধাপের চিকিৎসাতে দৈনন্দিন জীবনে ব্যবহার্য কি কি সামগ্রী কাজে লাগতে পারে বা তা ব্যবহারে কি উপকার হয়-

রসুন: যৌন অক্ষমতার ক্ষেত্রে রসুন খুব ভালো ফল দিয়ে থাকে৷ রসুনকে ‘গরীবের পেনিসিলিন’ বলা হয়৷ কারণ এটি অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে৷ যা আমরা প্রায় প্রতিনিয়্তই খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি৷

আপনার যৌন ইচ্ছা ফিরে আনার ক্ষেত্রে এর ব্যবহার খুবই কার্যকরী৷ কোনো রোগের কারণে বা দুর্ঘটনায় আপনার যৌন ইচ্ছা কমে গেলে এটি আপনাকে তা পুনরায় ফিরে পেতে সাহায্য করে৷ এছাড়া যদি কোনো ব্যক্তির যৌন ইচ্ছা খুব বেশি হয় বা তা মাত্রাতিরিক্ত হয় যার অত্যধিক প্রয়োগ তার নার্ভাস সিস্টেমের ক্ষতি করতে পারে এমন ক্ষেত্রেও রসুন খুবই কার্যকরী৷

প্রতিদিন দু’ থেকে তিনটি রসুনের কোয়া কাঁচা অবস্থায় চিবিয়ে খান৷ এতে আপনার যৌন ইচ্ছা কমে গিয়ে থাকলে তা বৃদ্ধি পাবে৷ এ ছাড়া গমের তৈরি রুটির সঙ্গে রসুন মিশিয়ে খেলে তা আপনার শরীরে স্পার্ম উৎপাদনের মাত্রা বাড়ায় এবং সুস্থ্য স্পার্ম তৈরিতে এটি সাহায্য করে৷


পেঁয়াজ: কাম-উত্তেজক ও কামনা বৃদ্ধিকারী হিসেবে পেঁয়াজ বহুদিন থেকেই ব্যবহৃত হয়ে আসছে৷ কিন্তু এটি কীভাবে এই বিষয়ে কার্যকরী তা এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি৷

সাদা পেঁয়াজ পিষে নিয়ে তাকে মাখনের মধ্যে ভালো করে ভেঁজে নিয়ে তা প্রতিদিন মধুর সঙ্গে খেলে তা থেকে উপকার পাওয়া যায়৷ কিন্তু একটি বিষয় মনে রাখবেন, এটি খাওয়ার আগে ঘণ্টা দুয়েক সময় আপনার পেট খালি রাখবেন৷ এইভাবে প্রতিদিন খেলে স্খলন, শীঘ্রপতন বা ঘুমের মধ্যে ধাতুপতন ইত্যাদি সমস্যার সমাধান হওয়া সম্ভব৷


এছাড়া পেঁয়াজের রসের সঙ্গে কালো খোসা সমেত বিউলির ডালের গুঁড়ো সাত দিন পর্যন্ত ভিজিয়ে রেখে তাকে শুকিয়ে নিন৷ এটির নিয়্মিত ব্যবহার আপনার কাম-উত্তেজনা বজায় রাখবে এবং শারীরিক মিলনকালীন সুদৃঢ়তা বজায় রাখবে৷

গাজর: দেড়শো গ্রাম গাজর কুঁচি এক টেবিল চামচ মধু এবং হাফ-বয়েল ডিমের সঙ্গে মিশিয়ে দুমাস খেলে আপনার শারীরিক এই অক্ষমতা হ্রাস পেতে পারে।

Share:

চুল ও ত্বকের যত্নে কলার উপকারিতা

চুল ও ত্বকের যত্নে কলার উপকারিতা


কলা এক প্রকারের বিশ্বব্যাপী জনপ্রিয় ফল যার ইংরেজি নাম Banana। সাধারণত উষ্ণ জলবায়ু সম্পন্ন দেশসমূহে কলা ভাল জন্মে। বাংলাদেশ সহ পৃথিবীর বহু দেশে কলা অন্যতম প্রধান ফল। অন্যসব ফলের তুলনায় এটি সস্তা এবং সারাবছরই পাওয়া যায়।


কলা
কলা



কলা এনার্জি বাড়াতে, শরীরে পটাশিয়ামের মাত্রা ধরে রাখতে, হজমের সমস্যা, ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে কলার জুড়ি নেই। কিন্তু কলার পুষ্টিগুণ শুধুই কি স্বাস্থ্যের জন্যই? স্বাস্থ্য ছাড়াও চুল ও ত্বকের যত্ন নিতেও দারুণ উপকারী কলা। নিচে কলার পুষ্টিগুণ নিয়ে আলোচনা করা হলো।


বিস্তারিত 
Share:

বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬

ঢেঁড়সের স্বাস্থ্য উপকারিতা

ঢেঁড়সের স্বাস্থ্য উপকারিতা

ঢেঁড়স
ঢেঁড়স

ইংরেজি নাম লেডিস ফিঙ্গার হলেও ঢেঁড়সকে অবজ্ঞা করার কোনো অবকাশ নেই। কারণ সবজিটি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। ঢেঁড়সে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। বেশি ঢেঁড়স খেলে খুব তাড়াতাড়ি ওজন কমে। ঢেঁড়সে অত্যাধিক ফাইবার থাকায় হজম শক্তিতে সাহায্য করে। এছাড়া পেট পরিষ্কার রাখতে এর জুড়ি নেই। ত্বক ভালো রাখতে দরকার ভিটামিন সি। ঢেঁড়সের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে।


Share:

ঔষধি গাছ বদলে দিয়েছে ১০ গ্রামের মানুষের ভাগ্য

ঔষধি গাছ বদলে দিয়েছে ১০ গ্রামের মানুষের ভাগ্য




নাটোর  নাটোর শহর থেকে ১৫ কিলোমিটার দূরের গ্রাম খোলাবাড়িয়া। গ্রামে প্রবেশ করতেই চোখে পড়বে সবুজের সমারোহ। রাস্তার দুই পাশের জমিতে শুধু গাছ আর গাছ। তবে যেন-তেন গাছ নয়। অনেক জটিল রোগ সারানোর ক্ষমতা নিয়ে জন্মায় এ সব গাছ। গাছের পরিচয়েই খোলাবাড়িয়ার গ্রামটিকে ডাকা হয় ‘ঔষধি গ্রাম’ নামে।

Share:

সোমবার, ১৫ আগস্ট, ২০১৬

মোবাইলটি আসল নাকি নকল মোবাইল কেনার আগে অনলাইনে জেনে নিন

 মোবাইলটি আসল নাকি নকল , মোবাইল কেনার আগে অনলাইনে জেনে নিন


আপনারা জানেন যে বাজারে চায়না নকল মোবাইল দিয়ে ছেয়ে গেছে আমরা অনেকেই ইউরোপ সহ অন্যান্য দেশের অনেকের কাছ থেকে পুরাতন মোবাইল কিনে থাকি কিন্তু অনেক মোবাইল আছে যেগুলো দেখতে একেবারে অরিজিনালের মত কিন্তু কপি অথবা নকল করা তাই অরজিনাল মোবাইল চিনার জন্য আপনি কি করবেন? অরজিনাল মোবাইল চেনা একটা গুরুত্তপূর্ণ বিষয় তবে চিন্তার কিছুই নেই নিচের পদ্ধতিটি ব্যবহার করে আপনি খুব সহজেই অনলাইনের মাধ্যমে জেনে নিতে পাড়বেন যে, আপনি যে মোবাইলটি কিনতে যাচ্ছেন তা আসল না নকল

অনলাইনে আসল/নকল মোবাইল চেনার উপায়:

) প্রথমে IMEI.INFO ওয়েবসাইটে যান, তারপর আপনার মোবাইলে *#06# চাপুন
) তারপর একটা কোড (IMEI) পাবেন অথবা মোবাইলের প্যাকেটের গায়েও IMEI নাম্বার পাবেন
)ওই কোড কপি করে, তারপর IMEI.INFOওয়েবসাইটে গিয়ে কোড (IMEI) পেস্ট করুন check নামক লেখাতে ক্লিক করুন
) তারপর আপনার মোবাইল এর DETAILS পেয়ে যাবেন। যেমনঃ কবে বাজারে এসেছে, কোন কোম্পানির মোবাইল সহ আরও অনেক তথ্য
) আর আপনি যদি iPHONE ব্যাবহার করে থাকেন বা ক্রয় করতে চান, তাহলে iphoneimei.info ওয়েবসাইটে যান এবং সেই একি ভাবে IMEI নাম্বার দিয়ে চেষ্টা করুন, তাহলেই সকল তথ্য পেয়ে যাবেন
Share:

মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬

কম্পিউটার সমস্যা ও সমাধান পর্ব ৯ (computer problem and it's solution )

কম্পিউটার সমস্যা ও সমাধান পর্ব ৯  

computer problem and it's solution 
সমস্যা ও সমাধান
সমস্যা ও সমাধান


সমস্যা : কম্পিউটার থেকে প্রিন্ট কমান্ড দিলে আমি যে ডকুমেন্ট প্রিন্ট দিতে আগ্রহী সে ডকুমেন্ট প্রিন্ট হওয়ার বদলে অন্য ডকুমেন্ট প্রিন্ট হয়। এ ধরনের সমস্যা বেশির ভাগ সময় একাধিক পেইজের ডকুমেন্ট প্রিন্ট করার সময় হয়ে থাকে।

– সমাধান : আপনার ব্যবহৃত প্রিন্টারটি নতুন করে সেটআপ করুন। এ ছাড়াও প্রিন্ট কমান্ড দেওয়ার সময় সঠিক কমান্ড দেওয়া হচ্ছে কি না সে দিকে লক্ষ রাখুন।

সমস্যা : আমার কম্পিউটার চালু করার সময় ডিভিডি ড্রাইভ নিজে থেকেই খোলে এবং বন্ধ হয়। আমি কয়েকবার অপারেটিং সিস্টেম পরিবর্তন করেছিকিন্তু সমস্যার সমাধান হয়নি।

Share:

For you

visite

ব্লগ সংরক্ষাণাগার

Blogger দ্বারা পরিচালিত.

For You

ব্লগ সংরক্ষাণাগার