কম্পিউটার টিপস,অনলাইন ইনকাম, মোবাইল টিপস, প্রাকৃতিক ঔষধ, ঔষধী গাছ, ইসলামী জীবন,

Know More

কম্পিউটার সমস্যা ও তার সমাধান পর্ব-5

কম্পিউটার সমস্যা ও তার সমাধান পর্ব-5

আসসালামু আলাইকুম।

কম্পিউটার সমস্যা
কম্পিউটার সমস্যা 


সমস্যা : আমি কোর আই৩ প্রসেসরের কম্পিউটার ব্যবহার করি। কিন্তু আমার কম্পিউটারে সব গেইম ভালোভাবে খেলা যায় না। বিশেষ করে ফুটবল, ক্রিকেট, জিটিএ : ভাইস সিটি ইত্যাদি গেইম খুব ধীরে ধীরে চলে এবং স্ক্রিন মাঝেমধ্যে আটকে যায়। 

-সমাধান : শুধু উচ্চক্ষমতার প্রসেসর ব্যবহার করলেই সব ভিডিও গেইম সঠিকভাবে খেলা যায় না। উচ্চ রেজ্যুলেশনের ভিডিও গেইম খেলার জন্য উচ্চক্ষমতার গ্রাফিকস কার্ড এবং র‌্যাম প্রয়োজন হয়। গেইমের চাহিদানুযায়ী আপনার কম্পিউটারে গ্রাফিকস কার্ড এবং র‌্যাম ব্যবহার করুন।

সমস্যা : আমি ইউম্যক্স অষ্ট্রা ৫৬০০ মডেলের স্ক্যানার ব্যবহার করি। কিন্তু কিছুদিন ধরে স্ক্যানারটি ব্যবহারের সময় ব্লগদেখাচ্ছে। স্ক্যানারটির ড্রাইভার মুছে আবার নতুন করে ইনষ্টল করেছি। কিন্তু সমস্যার সমাধান হয় নি। 

-সমাধান : আপনার স্ক্যানারটিতে হার্ডওয়্যারজনিত সমস্যার সৃষ্টি হয়েছে, যা স্ক্যানারটি পরীক্ষা না করলে শনাক্ত করা সম্ভব নয়। স্ক্যানারটির বিক্রয়োত্তর সেবার মেয়াদ থাকলে বিক্রেতা প্রতিষ্ঠানের কাছে নিয়ে যান।

সমস্যা : আমার কম্পিউটারে বাংলা ফন্ট ইনষ্টল করা থাকলেও ইন্টারনেটে কোনো সংবাদপত্র পড়তে পারিনা। আমি বেশ কয়েকবার ফন্ট ইনষ্টল করলেও সমস্যার সমাধান হয় নি। 

-সমাধান : কম্পিউটার বাংলা ফন্ট থাকলে সেটাকে ফন্ট অপশনে সেটআপ করে নিতে হবে। আপনি নতুন করে বাংলা ফন্টের যেকোনো সফটওয়্যার ইনস্টল করে ফন্ট অপশনে সেট করুন।

সমস্যা : কম্পিউটারে গান শোনার সময় শব্দ নিজ থেকেই কমবেশি হয়। আবার মাঝেমধ্যে কোনো গান চালু করলে কোনো শব্দ শোনা যায় না।

-সমাধান : আপনার স্পিকারের জ্যাকটি সম্ভবত সঠিকভাবে সংযোগ দেওয়া হয়নি। সঠিকভাবে স্পিকারের জ্যাকটি সংযোগ দেওয়ার পর কাজ না হলে স্পিকারের কেব্ল্টি পরিবর্তন করতে হবে।

সমস্যা : আমার কম্পিউটারের মাই কম্পিউটার থেকে কোনো ড্রাইভ খোলা যাচ্ছে না। তবে ডেস্কটপে থাকা ফাইল ব্যবহারের পাশাপাশি এঙ্প্লোর অপশন ব্যবহার করে ড্রাইভগুলো খোলা যায়।

-সমাধান : আপনি প্রথমে ভাইরাস স্ক্যান করে নিন। কাজ না হলে নতুন অপারেটিং সিস্টেম ইনস্টল করুন। আগের ইনস্টল অপারেটিং সিস্টেমটির ফাংশন মিসিং আছে।

সমস্যা : আমি কম্পিউটারে একটি অতিরিক্ত হার্ডডিস্ক ব্যবহার করি। কম্পিউটার চালু অবস্থায় বিদ্যু চলে যাওয়ার পর হার্ডডিস্কটির ড্রাইভগুলো আর দেখা যাচ্ছে না। কিন্তু অন্য হার্ডডিস্কের ড্রাইভগুলো ঠিকই দেখা যাচ্ছে। পরে হার্ডডিস্কটি নতুন করে পার্টিশন করলেও সি ড্রাইভ বারবার মুছে যাচ্ছে। 

সমাধান : আপনি অতিরিক্ত হার্ডডিস্কটির সঙ্গে কম্পিউটারের আবার সংযোগ দিন। সমস্যার সমাধান না হলে হার্ডডিস্কটির জাম্পার খুলে সংযোগ দিতে হবে। হার্ডডিস্ক পার্টিশন করার সময় সঠিকভাবে পার্টিশন করুন।

সমস্যা : আমি কম্পিউটারে উইন্ডোজ এঙ্পি ব্যবহার করি। আমার কম্পিউটারে নতুন করে উইন্ডোজ এঙ্পি ইনস্টল করার পর যেসব গেইম আমি আগে খেলতাম, তা চালু হচ্ছে না। গেইম চালুর সময় দি অ্যাপ্লিকেশন হ্যাজ ফেইলড টু স্টার্ট’_এ রকম একটি বাক্য দেখায়। 

-সমাধান : কোনো কম্পিউটারে নতুন করে যেকোনো সফটওয়্যার ইনস্টল করলে স্বয়ংক্রিয়ভাবে তা সি ড্রাইভে ইনস্টল হয়। সে জন্য আপনি উইন্ডোজ ইনস্টল করায় সফটওয়্যারগুলো কাজ করছে না। নতুন করে সফটওয়্যার ও হার্ডওয়্যার ইনস্টল করুন।

সমস্যা : আমি কম্পিউটারে মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করি। কিন্তু যখনই আমি মোবাইল ফোন কম্পিউটারের সঙ্গে যুক্ত করি তখন স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটারে তথ্য বিনিময় হয়।

সমাধান : কম্পিউটারের প্লাগ অ্যান্ড প্লে চালু থাকায় আপনার মোবাইল ফোন কম্পিউটারের সঙ্গে যুক্ত করার সঙ্গে সঙ্গে তথ্য বিনিময় হচ্ছে। আপনি প্লাগ অ্যান্ড প্লে সুবিধা বন্ধ করে দিলে এ সমস্যা হবে না।

সমস্যা : কম্পিউটার বন্ধ করার জন্য শাট ডাউন কমান্ড দেওয়ার পর বন্ধ হতে প্রায় পাঁচ মিনিট সময় নেয়। এ ছাড়া পরবর্তী সময়ে কম্পিউটার চালু করার সময়ও আগের তুলনায় অনেক ধীরগতিতে চালু হয়। 

সমাধান : আপনার কম্পিউটারটির কনফিগারেশন জানালে ভালো হতো। আপনি নিয়মিত ডিস্ক ক্লিনআপ ব্যবহার করে আপনার কম্পিউটার থেকে অপ্রয়োজনীয় ফাইলগুলো মুছে ফেলুন।

সমস্যা : কম্পিউটারে কাজ করার সময় মাঝেমধ্যে নট রেসপন্ডিংবার্তা প্রদর্শন করে। ওয়ার্ড ফাইলে কাজ করার সময় এ ধরনের সমস্যা হয়ে থাকে। আমার কম্পিউটারে ইন্টারনেট সংযোগ নেই।

সমাধান : আপনার কম্পিউটারে ব্যবহার করা এমএস অফিস সফটওয়্যারটি ঠিকমতো কাজ করছে না। নতুন করে ইনস্টল করুন এবং অপ্রয়োজনীয় ফাইলগুলো মুছে ফেলুন।


কম্পিউটার সমস্যা ও সমাধান  পর্ব 6



0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

For you

visite

ব্লগ সংরক্ষাণাগার

Blogger দ্বারা পরিচালিত.

For You