কম্পিউটার সমস্যা ও সমাধান পর্ব ৭
– সমাধান : আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেমের সমস্যার কারণে কম্পিউটারে এন্টিভাইরাস ইন্সটল করা সম্ভব হচ্ছে না। আপনি নতুন করে অপারেটিং সিস্টেম ইন্সটল করুন। বাজারে প্রচলিত লাইসেন্সসহ এন্টিভাইরাস কিনে ইন্সটল করুন।
সমস্যা : কম্পিউটার থেকে কোনো ফাইল পেনড্রাইভে কপি করে অন্য কম্পিউটারে ব্যবহার করা যায়। কিন্তু পরবর্তী সময়ে আমার কম্পিউটারে পেনড্রাইভটি প্রবেশ করালে কোনো ফাইল দেখা যায় না।
– সমাধান : আপনার কম্পিউটারে ভাইরাস আছে। সেটি রিমোভ করে নিন। এর পরও কাজ না হলে আপনার কম্পিউটারে নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হবে। সেই সঙ্গে কম্পিউটারে সর্বশেষ সংস্করণের এন্টিভাইরাস ব্যবহার করুন।
সমস্যা : কম্পিউটারে দীর্ঘক্ষণ কাজ করলে জোরে শব্দ হয়। অনেকক্ষণ শব্দ করে চলার পর কম্পিউটার বন্ধ হয়ে যায়। আবার কম্পিউটার চালু করলে মনিটরে পাওয়ার আসে না।
– সমাধান : কম্পিউটারের প্রসেসর গরম হয়ে গেলে এ ধরনের সমম্যা হয়। প্রসেসরের ফ্যানটি খুলে তাপ শোষণক্ষম পেস্ট লাগিয়ে দিন। এর পরও সমাধান না পেলে পাওয়ার সাপ্লাইটি পরিবর্তন করতে হবে।
সমস্যা : আমার কম্পিউটারে এন্টিভাইরাস সফটওয়্যার থাকলেও কিছু দিন পরপর কাজের গতি খুবই ধীর হয়ে যায়। বিশেষ করে একসঙ্গে একাধিক ফাইল খুললে কম্পিউটারে কাজ করতে অনেক সময় প্রয়োজন হয়।
– সমাধান : এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারের গতি কিছুটা কমে যায়। আপনি যে এন্টিভাইরাসটি ব্যবহার করছেন সেটি আনইনস্টল করে আবার ইনস্টল করেন। প্রয়োজনে র্যামের গতি বৃদ্ধি করতে পারেন।
সমস্যা : কম্পিউটারের পাওয়ার সুইচ চালু করলে কম্পিউটার চালু হয় না। তবে কয়েকবার পাওয়ার সুইচ চালু করলে চালু হয়।
– সমাধান : আপনার পাওয়ার সুইচটিতে সমস্যা রয়েছে। পাওয়ার সুইচ পরিবর্তন করলে এ ধরনের সমস্যা হবে না।
– সমাধান : আপনি সঠিক পদ্ধতি অনুসরণ করে আবার অপারেটিং সিস্টেম ইনস্টল করুন। এ ছাড়া বাজারে প্রচলিত উন্নতমানের লাইসেন্স করা অ্যান্টিভাইরাস ব্যবহার করে কম্পিউটারকে ভাইরাসমুক্ত করুন।
সমস্যা : আমি জিমেইল কম্পোজ মেইল মেসেজ বক্সে সরাসরি ইংরেজি লিখতে পারলেও বাংলা লিখতে পারছি না। আমাকে এমএসওয়ার্ডে বাংলা লিখে কপি করে জিমেইলের কম্পোজ মেইল মেসেজ বক্সে পেস্ট করে বাংলায় মেইল লিখতে হয়।
– সমাধান : ই-মেইলে অনেক সময় বাংলা ফন্ট সাপোর্ট করে না। এ জন্য আপনাকে আলাদা করে এমএসওয়ার্ডে বাংলা টাইপ করে মেসেজ বক্সে পেস্ট করতে হবে।
সমস্যা : আমি পেন্টিয়ামের ডুয়েল কোর ২.৯৩ গিগাহার্জ প্রসেসরচালিত কম্পিউটার ব্যবহার করি। আমার কম্পিউটার চালু করলে ডেস্কটপ ঠিকমতো প্রদর্শন করে কিন্তু পাসওয়ার্ড ব্যবহার করলেই হ্যাং হয়ে যায়।
– সমাধান : আপনার কম্পিউটার থেকে স্ক্যানডিস্ক ব্যবহার করে অপ্রয়োজনীয় ফাইলগুলো মুছে ফেলুন। এ ছাড়া নিয়মিত অ্যান্টিভাইরাস ব্যবহার করে কম্পিউটারকে ভাইরাসমুক্ত রাখতে হবে।
সমস্যা : আমি সাউন্ড ব্লাস্টার লাইভ ৫.১ পিসিআই সাউন্ড কার্ড ব্যবহার করি। কিন্তু উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেম ব্যবহারের সময় সাউন্ড কার্ডটি সমর্থন করছে না। এমনকি সাউন্ড কার্ডটির সিডি ড্রাইভারও ইনস্টল হচ্ছে না।
– সমাধান : আপনার নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করার সময় সঠিক পদ্ধতি অনুসরণ করে সাউন্ড কার্ড ইনস্টল করুন।
সমস্যা : আমি সিআরটি মনিটর ব্যবহার করি। কম্পিউটারে কাজ করার সময় কিছুক্ষণ পর পর মনিটর নিজ থেকে বন্ধ হয়ে যায়। তবে পুনরায় কম্পিউটার চালু করলে মনিটর চালু হয়।
– সমাধান : মনিটরে সমস্যা রয়েছে। নিজ থেকে মনিটর মেরামত সম্ভব নয় বলে আপনি সার্ভিস সেন্টারে মনিটরটি নিয়ে যান।







0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন