কম্পিউটার টিপস,অনলাইন ইনকাম, মোবাইল টিপস, প্রাকৃতিক ঔষধ, ঔষধী গাছ, ইসলামী জীবন,

Know More

কম্পিউটার সমস্যা ও তার সমাধান পর্ব-৩

কম্পিউটার সমস্যা ও তার সমাধান পর্ব-৩

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন।


সমস্যা : আমার কম্পিউটারের ব্যাকগ্রাউন্ড সেটিংস বারবার কালো হয়ে যায়। ব্যাকগ্রাউন্ড সেটিংস ঠিক করার কিছুক্ষণ পর আবারও একই ধরনের সমস্যা হয় এবং “you may be a victim of software counterfeiting” বার্তা প্রদর্শন করে। 

সমাধান : কম্পিউটারে নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করুন। এ ছাড়া মনিটরটি ঠিক আছে কি না দেখে নতুন করে সংযোগ দিন এবং মানসম্পন্ন অ্যান্টিভাইরাস ব্যবহার করে হার্ডডিস্কের সব ড্রাইভ স্ক্যান করুন।

সমস্যা : নতুন করে উইন্ডোজ ইনস্টল করা হলেও কম্পিউটার আগের মতোই ধীরগতিতে কাজ করে। এ ছাড়া মাঝেমধ্যে কম্পিউটার চালুর সময় ‘diskboot failure’ বার্তা প্রদর্শন করে।

সমাধান : আপনার কম্পিউটারের হার্ডডিস্কের সংযোগ সঠিকভাবে লাগিয়ে নিন। হার্ডডিস্ক থেকে অপ্রয়োজনীয় ফাইলগুলো মুছে ফেলুন। গতি বাড়ানোর জন্য র‌্যামের ক্ষমতা বৃদ্ধি করতে পারেন।

সমস্যা : আমার কম্পিউটারের সাউন্ড সিস্টেম ব্যবহার করে স্পিকারে ঠিকভাবে গান শোনা যায়। তবে হেডফোনের সংযোগ দেওয়া হলে কম্পিউটারে চালু থাকা অডিও বা ভিডিও ফাইল বন্ধ হয়ে যায়। 

সমাধান : আপনার হেডফোনটিতে সম্ভবত সমস্যা রয়েছে। হেডফোনের সংযোগস্থলে বিদ্যুৎ আসে কি না দেখে নিন। সাউন্ড সিস্টেমে ভালো মানের স্পিকার এবং হেডফোন ব্যবহার করুন।

সমস্যা : কম্পিউটারে সংরক্ষণ করা বিভিন্ন ওয়ার্ড ফাইল পরবর্তী সময়ে খুলতে গেলে ওয়ার্ড প্রোগাম বন্ধ হয়ে যায়। এমনকি বারবার চেষ্টা করলে কম্পিউটার হ্যাং হয়ে যায়। 

সমাধান : আপনার কম্পিউটারে ভাইরাস রয়েছে। এ কারণে সংরক্ষণ করা বিভিন্ন ওয়ার্ড ফাইল খুলছে না। উন্নতমানের লাইসেন্স করা অ্যান্টিভাইরাস ব্যবহার করুন এবং নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করুন।

সমস্যা : আমার প্রিন্টারে রঙিন প্রিন্ট করার ক্ষমতা থাকলেও প্রিন্ট করার সময় শুধু সাদাকালো প্রিন্ট বের হয়। আমি প্রিন্টারে কালি পরিবর্তন করেছি কিন্তু কোনো লাভ হয়নি। 

সমাধান : আপনি প্রিন্টারের কালি পরিবর্তন বলতে কি রিফিল করেছেন? তা হলে এ ধরনের সমস্যা হয়। আপনি প্রিন্টারের জন্য নতুন কালো এবং রঙিন কাট্রর্িজ কিনে নতুন করে ইনস্টল করুন।

সমস্যা : আমার কম্পিউটার থেকে টেক্সট ফাইল প্রিন্ট করা গেলেও কোনো ধরনের জেপিইজি (jpeg) ফরম্যাটের ফাইল প্রিন্ট হয় না। এমনকি ইন্টারনেট থেকে সরাসরি কোনো টেক্সট ফাইলও প্রিন্ট করা যায় না।

– সমাধান : আপনি জেপিইজি ফাইলটি আগে ফটোশপ অথবা ইলাস্ট্রেটর ব্যবহার করে খুলুন। এবার জেপিইজি ফরম্যাটের ফাইল প্রিন্ট করা যায় কি না দেখুন। ইন্টারনেট থেকে প্রিন্ট করার সময় ফাইলটিতে প্রিন্ট অপশন আছে কি না দেখুন।

সমস্যা : পেনড্রাইভ থেকে কোনো ফাইল কম্পিউটারে কপি করা যায় না। কিন্তু কম্পিউটার থেকে সব ধরনের ফাইল পেনড্রাইভে স্থানান্তর করা যায়। অনেক সময় পেনড্রাইভের সব ফাইলও দেখা যায় না।

– সমাধান : আপনার পেনড্রাইভটি ভাইরাসে আক্রান্ত। লাইসেন্সকৃত উন্নতমানের অ্যান্টিভাইরাস দিয়ে একে আগে মুক্ত করুন এবং পিসিটিও স্ক্যান করে নিন।

সমস্যা : আমার কম্পিউটার চালু হওয়ার কিছুক্ষণ পর হঠাৎ করে হ্যাং হয়ে যায় এবং এক ধরনের আওয়াজ করে। কম্পিউটার চালু করার জন্য রিস্টার্ট দিলে অনেকক্ষণ পর চালু হয়।

– সমাধান : আপনার কম্পিউটারের কেসিংয়ের সঙ্গে যুক্ত পাওয়ার সাপ্লাইটি পরিবর্তন করতে হবে। এ ছাড়া হার্ডডিস্কের ‘সি ড্রাইভ’ ফরম্যাট করার পাশাপাশি নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করুন।

সমস্যা : কম্পিউটার চালু করলে মনিটরে কোনো কিছু দেখা যায় না। এমনকি কম্পিউটার রিস্টার্ট করলেও রিস্টার্ট হয় না। তবে কম্পিউটারের পাওয়ার সুইচ বন্ধ করলে কম্পিউটার বন্ধ করা যায়।

– সমাধান : আপনার কম্পিউটারের সঙ্গে মনিটরের সংযোগ কেব্ল্ ঠিক আছে কি না তা পরীক্ষা করুন। এবার মাদারবোর্ড থেকে প্রসেসরটি খুলে প্রসেসর ফ্যানটি পরিষ্কার করে লাগিয়ে নিন। এবার মাদারবোর্ড থেকে র‌্যাম খুলে পরিষ্কার করে আবার সংযোগ দিন।

সমস্যা : কম্পিউটারে ঠিকমতো কাজ করা গেলেও যখন কম্পিউটার চালু করা হয়, তখন কম্পিউটারের ঘড়িতে ভুল সময় প্রদর্শন করে।

– সমাধান : আপনি ডেস্কটপের নিচের বারে কম্পিউটারের ঘড়ি আইকনটিতে ডাবল ক্লিক করুন। ঘড়িটির বিস্তারিত তথ্য আপনি দেখতে পারবেন। এবার ঘড়িটির সময়, তারিখ ও সাল পরিবর্তন করে নিন।


কম্পিউটার সমস্যা ও তার সমাধান পর্ব-4

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

For you

visite

ব্লগ সংরক্ষাণাগার

Blogger দ্বারা পরিচালিত.

For You