কম্পিউটার সমস্যা ও তার সমাধান পর্ব-2
আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন।
![]() |
| কম্পিউটের সমস্যা |
সমস্যা : আমার কম্পিউটারে একসঙ্গে কয়েকটি ওয়ার্ড ফাইল চালু করলে কম্পিউটার হ্যাং হয়ে যায়। তবে মাঝে মাঝে কী-বোর্ডের ctrl+alt+delete কী চাপলে আবার চালু হয়।
– সমাধান : কম গতিসম্পন্ন কম্পিউটারে একসঙ্গে অনেক ফাইল চালু করলে এ ধরনের সমস্যা হয়। আপনি কম্পিউটারের র্যাম বাড়িয়ে নিন। এ ছাড়াও হার্ডডিস্কের অপ্রয়োজনীয় ফাইলগুলো মুছে ফেলুন এবং অ্যান্টিভাইরাস ব্যবহার করুন।
সমস্যা : আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করি। কিছুদিন ধরে আমার ব্রাউজার চালু করার সময় ‘windows cannot find c:program filesjavajre6.exe’ বার্তা প্রদর্শন করে।
– সমাধান : আপনার ব্রাউজারটির ডেসটিনিশন অর্থাৎ ইনস্টল লোকেশনে সমস্যা রয়েছে। আপনি ব্রাউজারটি আনইনস্টল করে নতুন করে ইনস্টল করুন।
সমস্যা : কম্পিউটারে বাংলা কম্পোজ করার সময় মাউসের কার্সার নিজ থেকে স্থান পরিবর্তন করে। অর্থাৎ মাউস ব্যবহার করে যেকোনো জায়গা নির্দিষ্ট করা হলেও কার্সার অন্য জায়গায় চলে যায়।
– সমাধান : আপনার কম্পিউটারটি ভাইরাসে আক্রান্ত। আপনি লাইসেন্স করা উন্নতমানের অ্যান্টিভাইরাস ব্যবহার করে কম্পিউটার স্ক্যান করুন। মাউসটি অন্য কম্পিউটারে সংযোগ দিয়ে দেখুন ঠিক আছে কি না।
সমস্যা : ইউএসবি পোর্টের মাধ্যমে কম্পিউটারের সঙ্গে ডিজিটাল ক্যামেরার সংযোগ দিলেও কম্পিউটার ক্যামেরাটি শনাক্ত করতে পারে না। তবে মাঝে মাঝে ‘new hardware found’ বার্তা প্রদর্শন করে।
– সমাধান : আপনার ক্যামেরার সঙ্গের ড্রাইভারটি কম্পিউটারে ইনস্টল করে নিন। কম্পিউটারের সঙ্গে ক্যামেরার সংযোগটি সঠিকভাবে রয়েছে কি না পরীক্ষা করুন। অনেক সময় অপারেটিং সিস্টেমের কারণে এ ধরনের সমস্যা হয়ে থাকে।
সমস্যা : আমার কম্পিউটারে এমপিফোর ফরমেটের কোনো ভিডিও চলে না। আমি ভিএলসি প্লেয়ার এবং উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ব্যবহার করি।
– সমাধান : আপনার মিডিয়া প্লেয়ারে সমস্যা রয়েছে। ইন্টারনেট থেকে এমপিফোর ফরমেটে কাজ করতে সক্ষম প্লেয়ার কম্পিউটারে ইনস্টল করুন। এ ছাড়াও আপনার এমপিফোর ফরমেটের ভিডিওগুলো ঠিক আছে কি না তা যাচাই করুন।







0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন